AnyBazaar BD – শর্তাবলী ও ডেলিভারি নীতিমালা
AnyBazaar BD ওয়েবসাইটটি ভিজিট বা এখান থেকে কেনাকাটা করার মাধ্যমে আপনি আমাদের নিম্নলিখিত শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।
১. অর্ডার ও মূল্য সংক্রান্ত শর্ত:
- নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্যের বাজারমূল্য প্রায়ই ওঠানামা করে। তাই কাস্টমার যখন অর্ডার প্লেস করবেন, ঠিক সেই মুহূর্তের মূল্যই চূড়ান্ত বলে গণ্য হবে।
- কোনো পণ্যের স্টক হঠাৎ শেষ হয়ে গেলে AnyBazaar BD যেকোনো অর্ডার বাতিল করার পূর্ণ অধিকার রাখে (এক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট থাকলে তা সম্পূর্ণ রিফান্ড করা হবে)।
২. ডেলিভারি চার্জ ও সময়:
- ডেলিভারি চার্জ: ঢাকার ভিতরে ৮০ টাকা, ঢাকার বাইরে ১২০ টাকা। (ওজন বা পণ্যের আকৃতিভেদে চার্জ পরিবর্তন হতে পারে)।
- ডেলিভারি সময়: ঢাকার ভিতরে ১-৩ কার্যদিবস এবং ঢাকার বাইরে ২-৫ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি করা হয়। তবে অনিবার্য পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় কিছুটা বেশি লাগতে পারে।
৩. ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery):
- আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা দিয়ে থাকি। পণ্য বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে মূল্য পরিশোধ করুন। পণ্যে কোনো সমস্যা থাকলে তা ডেলিভারি ম্যানের সামনেই আমাদের সাপোর্ট নাম্বারে (01928320516) কল করে জানাতে হবে।